।। প্রযুক্তি ।। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
।। প্রযুক্তি ।। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রবিবার, ১৪ মে, ২০১৭
রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
১১৫ বছর ধরে জ্বলছে যে বাল্ব!!
আপনার আশপাশে একটু তাকান। যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছেন সেগুলোর বয়স কত হতে পারে? কত বছর পর্যন্ত স্থায়ী হতে পারে মনে করেন? ৪ কিংবা ৫ বছর- এরপর সেকেলে বা ক্ষতিগ্রস্ত হবে এমনটাই স্বাভাবিক।
সুতরাং জেনে আশ্চর্য হবেন যে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর রাজ্যের ফায়ারহাউসের একটি বাল্ব ১০০ বছরেও বেশি সময় ধরে জ্বলছে!
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
প্রথমবার উড়ল ফেসবুকের ইন্টারনেট বিমান
সারা বিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবা দিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সৌরশক্তিচালিত বিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। অ্যাকুইলা নামের এমন একটি ইন্টারনেট-সুবিধাযুক্ত বিমান প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওড়ান তিনি।
এ পরীক্ষা সফল হয়েছে। ফেসবুকের কানেকটিভিটি ল্যাব নামের একটি বিভাগ অ্যাকুইলা বিমানটি নিয়ে কাজ করছে। বিমানটি আকাশ থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা অঞ্চলে বিমানটিকে ৩০ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানোর কথা থাকলেও পরে তা ৯৬ মিনিট পর্যন্ত ওড়ানো হয়েছে। বিমানটির পাখা বোয়িং ৭৩৭ বিমানের পাখার চেয়েও প্রশস্ত। তবে বিমানটি দীর্ঘ সময় আকাশে যাতে উড়ে থাকে, এ জন্য এর ওজন এক হাজার পাউন্ডের কম; যা বড় একটি পিয়ানোর সমান হতে পারে। প্লেনের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বনের তন্তু।
তথ্যসূত্র : আইএএনএস।
বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
ক্লাসরুম আকাশে !
আখেন ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের গ্লাইডিং শিখতে হয়, তা জানেন? মানে শিখলে ভালো, কেননা, ভবিষ্যতে যারা বিমান তৈরি করবেন, তাদের বিমান চালনা সম্পর্কে একটা ধারণা থাকা ভালো৷
আখেন ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের গ্লাইডিং শিখতে হয়, তা জানেন? মানে শিখলে ভালো, কেননা, ভবিষ্যতে যারা বিমান তৈরি করবেন, তাদের বিমান চালনা সম্পর্কে একটা ধারণা থাকা ভালো৷ আর মজাটা হলো, উপরি রোজগার...৷
ক্লাসরুম কিংবা লেকচার হলের পড়া নয় – এ হলো মাটি ছেড়ে আকাশে ওঠা! নিঃশব্দে ভেসে যাওয়া...
বুধবার, ৪ মার্চ, ২০১৫
তথ্যপ্রযুক্তিতে বাংলাভাষা
ভাষা মানুষের কাছে ভাব প্রকাশের সব থেকে সহজ মাধ্যম। বর্তমান পৃথিবীতে বাংলাদেশে ষোল কোটি, ভারতের পশ্চিমবঙ্গ, অসম ত্রিপুরা মিলিয়ে নয় থেকে দশ কোটি, পৃথিবী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের সংখ্যাও কমবেশি এক কোটি, সব মিলিয়ে প্রায় পঁচিশ কোটি মানুষের মাতৃভাষা এটি। অসম রাজ্যের বরাক উপত্যকা এবং আন্দামান দ্বীপপুঞ্জেও বাংলা ভাষাতে কথা বলা হয়। এ বিবেচনায় পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। অন্যদিক থেকে ব্যবহারকারীদের সংখ্যা বিচারে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। বিশ্বের ভাষা নিয়ে যাঁরা কাজ করেন সেসব সংস্থার পরিসংখ্যান অনুসারে তা-ই। আমাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। আমাদের ভাষার সাহিত্য নিঃসন্দেহে বিশ্বমানের। বিশাল জনগোষ্ঠী এই ভাষায় কথা বললেও এর ব্যবহারিক দিকের ব্যবহার খুবই নাজুক পর্যায়ে রয়েছে। তার অবশ্য কিছু কারণ আছে। কিন্তু আমরা সেদিকে না যেয়ে বরং কিভাবে নিজেদের এই প্রিয় বাংলাভাষাকে খ্যাতিমান করা যায় সেই প্রায়গিক দিকটার দিকে নজর দেয়া যাক।
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
সংক্রমণের পূর্বাভাষ দিবে ডিজিটাল মডেল
ইবোলা ভাইরাস পশ্চিম আফ্রিকা থেকে বিশ্বের অন্যান্য কিছু প্রান্তেও ছড়িয়ে পড়ছে৷ ফলে এই ঝুঁকির মাত্রা জানতে সব দেশই আগ্রহী৷ জার্মান বিজ্ঞানীরা এক মডেলের সাহায্যে সংক্রামক রোগ প্রসারের পূর্বাভাষ দেয়ার চেষ্টা করছেন৷
কীভাবে রোগ ছড়িয়ে পড়ে, তা জানতে হলে অতীতের দিকে তাকাতে হবে৷ বার্লিনের হুমবল্ট বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ ডিয়র্ক ব্রকমান এ বিষয়ে বলেন, ‘‘অতীতে ছোঁয়াচে রোগ এক নির্দিষ্ট ভৌগোলিক এলাকা জুড়ে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তো, কারণ মানুষ খুব বেশি ভ্রমণ করতো না৷ আজ পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে৷ মানুষ দীর্ঘ সময় ধরে ভ্রমণ করে, বিমানে করে অনেক দূরে চলে যায়৷ ফলে আজ রোগের প্রসারের গতি-প্রকৃতি একেবারে বদলে গেছে৷''
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
অদূর ভবিষ্যতের ১০টি প্রযুক্তি (২য় পর্ব)
পূর্বের পর্বঃ অদূর ভবিষ্যতের ১০টি প্রযুক্তি (১ম পর্ব)
ভবিষ্যত প্রযুক্তি কেমন হবে তা নিয়ে যেমন অতীতেও মানুষ অনেক কিছু তেমনি বর্তমানেও মানুষ অনেক কিছু চিন্তা করছে এবং তা বাস্তবায়নের জন্য কাজও করে চলেছে। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন ১০টি প্রযুক্তির কথা যে গুলি মানুষ অদূর ভবিষ্যতেই দেখতে পাবে। তাহলে চলুন পরিচিত হয়ে নেওয়া যাক সেই ১০টি অদূর ভবিষ্যতের প্রযুক্তির সাথে।
০৬) হলোগ্রাফিক টেলিভিশনঃ
অ্যাপল-এর ” স্মার্ট ঘড়ি ”
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল ।
অ্যাপল ওয়াচ
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন৷
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
অদূর ভবিষ্যতের ১০ টি প্রযুক্তি (১ম পর্ব)
ভবিষ্যত প্রযুক্তি কেমন হবে তা নিয়ে যেমন অতীতেও মানুষ অনেক কিছু তেমনি বর্তমানেও মানুষ অনেক কিছু চিন্তা করছে এবং তা বাস্তবায়নের জন্য কাজও করে চলেছে। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন ৬টি প্রযুক্তির কথা যে গুলি মানুষ অদূর ভবিষ্যতেই দেখতে পাবে। তাহলে চলুন পরিচিত হয়ে নেওয়া যাক সেই ৬টি অদূর ভবিষ্যতের প্রযুক্তির সাথে।
পানির নিচে শ্বাসপ্রশ্বাস চালাবার জন্য সকল মাছ ব্যাবহার করে ফুলকা আর মানুষ বাতাসে শ্বাসপ্রশ্বসের জন্য ব্যাবহার করে ফুসফুস। আর দৈহিক গঠনের এই পার্থক্যের কারনেই যেমন মাছ পানির বাইরে বেঁচে থাকতে পারে না, তেমনি মানুষ বেঁচে থাকতে পারে না পানির নিচে। কিন্তু মানুষের এই বাঁধা মনে হয় খুব শীগ্রই দূর হতে চলেছে। ইস্রাইলের বিজ্ঞানী "এলোন বডনার" (Alon Bodner)" এমন এক প্রযুক্তি আবিস্কার করেছেন যে প্রযুক্তিতে খুব সহজেই পানি থেকে অক্সিজেনকে আলাদা করা সম্ভব।
বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
নড়ন চড়ন সেতু (৩য় খন্ড)
আমরা সচারাচর সে সমস্ত সেতুগুলি দেখিয়া থাকি তাহারা নট নড়ন-চড়ন হইয়া স্থির
পরিয়া থাকে। কিন্তু কিছু কিছু সেতু রহিয়াছে যাহারা নট নড়ন-চড়ন হইয়া পরিয়া
থাকে না মোটেই, বরং বেশ নড়ন চড়ন দিয়া থাকে। আজিকের এই লেখা সেই সমস্ত
নড়ন-চড়ন সেতুদিগকে লইয়াই।
যাহাদের নজরে আগের দুইটি পর্ব আসে নাই তাহারা চাইলে নিচের লিংকে ক্লিক করিয়া দেখিয়া আসিতে পারেন।
যাহাদের নজরে আগের দুইটি পর্ব আসে নাই তাহারা চাইলে নিচের লিংকে ক্লিক করিয়া দেখিয়া আসিতে পারেন।
যাহাহক আজ আমরা আলোচনা করিবো নড়ন-চড়ন সেতুর আরো একটি ধরন লইয়া। এই সেতু
নাম- “উত্তলন সেতু” বা “Lift bridge”। বরাবরে মত বলিয়া লইতেছি বাংলা
নামগুলিকে আমলে না নিলেও চলিবে।
আপনারা দেখিয়া বা জানিয়া থাকিবেন যে বড়বড়-উঁচু দালানগুলিতে লিফ্ট বসানো হইয়া থাকে। যাহাতে করিয়া ব্যক্তিবর্গ স্বল্প সময় ও বিনা পরিশ্রমেই দালানের উঁচ্চতম অংশে যাইতে পারে। ভাবিতেছেন- “নদী বা খালের উপরে কি কারণে লিফ্ট লাগানো হইবে? যানবাহন গুলি সেতু দিয়া নদী বা খাল পার হইবে, তাহাদের লিফ্টে চড়িয়া উঁচুতে উঠিবার ভীমরতি কেনো হইবে? এইবার নিঃশ্চই মরুভূমিতে ব্যাপক বন্য হওয়ার আশঙ্কায় দস্যুর মস্তিষ্ক উত্তপ্ত হইয়াছে। আর কোনো নড়ন-চড়ন সেতু খুঁজিয়া না পাইয়া এই উদ্ভট বাতিল মাল পাঠকদিগকে খাওয়াতে চাহিতেছে।”
এই খানে “মরুভূমির জলদস্যু” আপনাদের শুধু এইটুক বলিতে পারে- মস্তিষ্ক তাহার ঠিকই রহিয়াছে, উত্তপ্ত হয় নাই। একটু ধৈর্য ধরিলেই আপনাদের সামনে “উত্তলন সেতুর” পর্দা উত্তলন করিতে পারিবো আশা করিতেছি।
“উত্তলন সেতু” কি ?
যখন কোনো সেতু তাহার নিচ দিয়া নৌযানদিগকে চলিয়া যাইতে দিবার জন্য নিজেকে উত্তলিতো করিয়ালইতে পরে বা করিয় লয় তখন সেই সেতুকে আমরা উত্তলন সেতু নামে অবহিত করিতে পারি।চাইলে এই সমস্ত সেতুদিগকে “উত্তলিত সেতু” নামেও ডাকা যাইতে পারে। নিচের চিত্রে একটি উত্তলিতো সেতুর নমুনা পেশ করিলাম।
আপনারা দেখিয়া বা জানিয়া থাকিবেন যে বড়বড়-উঁচু দালানগুলিতে লিফ্ট বসানো হইয়া থাকে। যাহাতে করিয়া ব্যক্তিবর্গ স্বল্প সময় ও বিনা পরিশ্রমেই দালানের উঁচ্চতম অংশে যাইতে পারে। ভাবিতেছেন- “নদী বা খালের উপরে কি কারণে লিফ্ট লাগানো হইবে? যানবাহন গুলি সেতু দিয়া নদী বা খাল পার হইবে, তাহাদের লিফ্টে চড়িয়া উঁচুতে উঠিবার ভীমরতি কেনো হইবে? এইবার নিঃশ্চই মরুভূমিতে ব্যাপক বন্য হওয়ার আশঙ্কায় দস্যুর মস্তিষ্ক উত্তপ্ত হইয়াছে। আর কোনো নড়ন-চড়ন সেতু খুঁজিয়া না পাইয়া এই উদ্ভট বাতিল মাল পাঠকদিগকে খাওয়াতে চাহিতেছে।”
এই খানে “মরুভূমির জলদস্যু” আপনাদের শুধু এইটুক বলিতে পারে- মস্তিষ্ক তাহার ঠিকই রহিয়াছে, উত্তপ্ত হয় নাই। একটু ধৈর্য ধরিলেই আপনাদের সামনে “উত্তলন সেতুর” পর্দা উত্তলন করিতে পারিবো আশা করিতেছি।
“উত্তলন সেতু” কি ?
যখন কোনো সেতু তাহার নিচ দিয়া নৌযানদিগকে চলিয়া যাইতে দিবার জন্য নিজেকে উত্তলিতো করিয়ালইতে পরে বা করিয় লয় তখন সেই সেতুকে আমরা উত্তলন সেতু নামে অবহিত করিতে পারি।চাইলে এই সমস্ত সেতুদিগকে “উত্তলিত সেতু” নামেও ডাকা যাইতে পারে। নিচের চিত্রে একটি উত্তলিতো সেতুর নমুনা পেশ করিলাম।
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
নড়ন চড়ন সেতু (২য় খন্ড)
যাহাদের নজরে নড়ন চড়ন সেতু (১ম খন্ড) আসে নাই তাহারা চাইলে দেখিয়া আসিতে পারেন।
যাহাহোক আজ আমরা আলোচনা করিবো নড়ন-চড়ন সেতুর আরো একটি ধরন লইয়া। এই সেতু নাম দিতে পারি, “ভাজ করা সেতু” বা “folding bridge”, আজও কহিয়া রাখিতেছি বাংলা নামের দিকে নজর না দিলেও চলিবে।
নাম শুনিয়াই বুঝিতে পারিতেছেন সেতুগুলি কেমন হইবে। যাহারা বুঝিতে পারিতেছেন না তাহারা নিচের ছবি দুইটিকে অবলোকন করিতে পারেন।
![]() |
| চ্যাপ্টা ভাজ সেতু |
নড়ন চড়ন সেতু (১ম খন্ড)
![]() |
| “টানা-সেতু” বা “Drawbridge” |
“সেই সমস্ত সেতুকেই আমরা নড়ন-চড়ন সেতু বলিবো যাহারা জলযানসমূহকে
তাহার নিচ দিয়া চলিয়া যাইতে দিবার উদ্দেশ্যে নিজেরা নানান ভাবে নড়াচড়া
করিয়া থাকে।”
নানান ধরনের নড়ন-চড়ন সেতু দেখিতে পাওয়া যায়। একে একে সকল প্রকার নড়ন-চড়ন সেতু লইয়াই লেখার ইচ্ছা রহিয়াছে। সেই ধারাবাহিকতায় আজকে যেই ধরনের নড়ন-চড়ন সেতু লইয়া লিখিতেছি তাহাকে বলা হয় “টানা-সেতু” বা “Drawbridge” । (বিশেষ দ্রষ্টব্য: বাংলা নামের প্রতি খুব একটা শ্রদ্ধা না রাখিলেও চলিবে) নড়ন-চড়ন সেতুগুলি কি ভাবে নড়াচড়া করিয়া থাকে তাহার উপর ভিত্তি করিয়াই তাহাদেরকে নামকরণ করা হয়।
নানান ধরনের নড়ন-চড়ন সেতু দেখিতে পাওয়া যায়। একে একে সকল প্রকার নড়ন-চড়ন সেতু লইয়াই লেখার ইচ্ছা রহিয়াছে। সেই ধারাবাহিকতায় আজকে যেই ধরনের নড়ন-চড়ন সেতু লইয়া লিখিতেছি তাহাকে বলা হয় “টানা-সেতু” বা “Drawbridge” । (বিশেষ দ্রষ্টব্য: বাংলা নামের প্রতি খুব একটা শ্রদ্ধা না রাখিলেও চলিবে) নড়ন-চড়ন সেতুগুলি কি ভাবে নড়াচড়া করিয়া থাকে তাহার উপর ভিত্তি করিয়াই তাহাদেরকে নামকরণ করা হয়।
রবিবার, ২৯ জুন, ২০১৪
অবৈধ পণ্য সনাক্ত করবে "মিনি জেড"
অর্থ, অস্ত্র এবং মাদক খুঁজতে সক্ষম এমন এক্স-রে ডিভাইস তৈরি হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকান সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিন্নধর্মী এই এক্স-রে ডিভাইসটির নাম দিয়েছে ‘মিনি জেড’। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মিনি জেড তৈরিতে ব্যবহার ব্যবহার করা হয়েছে বিমানবন্দরে ব্যবহৃত প্রচলিত জেড ব্যাকস্ক্যাটার প্রযুক্তি। তবে বিমানবন্দরের প্রযুক্তির তুলনায় মিনি জেডের এক্স-রে রশ্মির ক্ষমতা অনেক কম। কিন্তু তা সত্ত্বেও কয়েক ফিটের মধ্যে থাকা অর্থ, অস্ত্র, মাদক নির্ণয় করার মতো ক্ষমতা রয়েছে মিনি জেডে। ডিভাইসটির সঙ্গে একটি ট্যাবলেট সংযুক্ত করে স্ক্যানকৃত বস্তুর ছবি দেখাও সম্ভব হবে।
হোভার ‘গাড়ি’
ইসরাইলের তেল আবিব শহরে উন্নত নেটওয়ার্কের হোভার গাড়ি তৈরি করতে যাচ্ছে নাসা রিসার্চ পার্কভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যান। স্কাইট্র্যানের তথ্য অনুসারে, এর জন্য বাণিজ্যিক নেটওয়ার্কের সাহায্যে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI) প্রাঙ্গনে পাঁচশ’ মিটার বাঁকানো আকৃতির চৌম্বক ট্র্যাক তৈরি করা হবে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৫ সালের শেষ নাগাদ এর কাজ শেষ হবে এবং পুরোদমে চালু হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। হোভার গাড়ি মূলত এমন একটি যান হবে যা মাটি থেকে কয়েক মিটার উচ্চতায় ভাসমান অবস্থায় চলাচল করতে পারবে। বিশেষ এই প্রকল্পটি হাতে নেওয়া প্রতিষ্ঠান স্কাইট্র্যান জানিয়েছে, তারা আশাবাদী যে পরীক্ষামূলক ট্র্যাকটি প্রমাণ করতে পারবে প্রযুক্তিটি কাজ করে এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবেও এর প্রচলন শুরু হবে। পরিকল্পনা অনুসারে, স্মার্টফোনের মাধ্যমেই যাত্রী এই ধরনের যান ডাকতে এবং নির্দিষ্ট
শনিবার, ২১ জুন, ২০১৪
এপেলের ৭টি উদ্ভট প্রোডাক্ট ।। 7 Weird Apple Products
বিজ্ঞানের উতকর্ষে আর প্রযুক্তির ছোয়ার আমরা নিত্য নতুন দিনে পরিচিত হচ্ছি
বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির সাথে। আর এই সকল নতুন নতুন প্রযুক্তি নিয়ে
আমাদের সামনে উপস্থিত হয় বিভিন্ন প্রযুক্তি নির্মাতা কোম্পানি। এরকম একটি
কোম্পানির নাম "এপেল" (Apple)। iPhone, iPad, Mac সহ বিভিন্ন ধরনের নতুন
নতুন প্রযুক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এই কম্পানিটি। বিশ্ব সেরা
এই কোম্পানিটির সব প্রযুক্তি কি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে? এ যেন
এক বিশাল প্রশ্ন কিন্তু উত্তর খুব ছোট আর তা হল "না"।
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
শুক্রবার, ৯ মে, ২০১৪
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



















