জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

২০১৬ সালে ইউটিউবের কোটিপতি যারা

ইউটিউবে চ্যানেল খুলে কতো টাকা রোজগার করা যায়, বলে আপনার ধারণা? ফোর্বসের তালিকায় এ ধরনের কোটিপতিদের নাম পাবেন৷

১. পিউডিপাই, ৮০ লাখ ডলারঃ
সুইডেনের মানুষ, আসল নাম ফেলিক্স কিয়েলবার্গ৷ ভিডিও-য় গেমস খেলেন বটে, কিন্তু সাথে অশ্লীল ভাষার কমেন্টারি থাকে৷

২. রোমান অ্যাটউড, ৮০ লাখ ডলারঃ
‘‘পানক’ড’’ সিরিজ থেকে নাম করার পর অ্যাটউড অনলাইনেও একই কাজ করছেন - এবার অবশ্য লোকজনকে ভুয়ো ‘গন্ধভোঁদড়ের’ দুর্গন্ধ মাখিয়ে এবং ঐ জাতীয় নানা ভাঁড়ামো করে৷ অনুগামীর সংখ্যা সত্তর লাখ৷ অনলাইন স্টোরও আছে৷


৩. লিলি সিং, ৭৫ লাখ ডলারঃ
ক্যানাডা প্রবাসী পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান লিলি ব়্যাপার ও ড্যান্সার৷ তাঁর কমিক প্রধানত প্রবাসীদের নিয়ে৷ ২০১৫ সালে বিশ্বের ২৭টি শহরে গানের জলসা করেছেন, নাম ছিল ‘‘ট্রিপ টু ইউনিকর্ন আইল্যান্ড’’৷


৪. স্মশ, ৭০ লাখ ডলারঃ
অ্যান্টনি প্যাডিল্লা ও আয়ান হিকক্স ইউটিউবের পথিকৃৎ৷ ২০০৫ সালে ‘‘স্মশ’’ কমেডি চ্যানেল খোলেন৷ আজ তাঁদের ‘‘স্মশ গেমস’’ থেকে শুরু করে ‘‘শাট আপ! কার্টুনস’’ অবধি সাতটি ইউটিউব চ্যানেল আছে৷


৫. রোজানা প্যানসিনো, ৬০ লাখ ডলারঃ
নিজেই নিজেকে বেকিং শিখিয়েছেন৷ এখন তাঁর ‘‘নার্ডি নামিস’’ শো’তে অন্যদের কাপ-কেক তৈরি করতে শেখান৷


৬. টাইলার ওকলি, ৬০ লাখ ডলারঃ
এলজিবিটি আন্দোলনকারী, ২০১৫ সালে ‘‘বিঞ্জ’’ নামের বেস্টসেলারটি তাঁকে খ্যাতি এনে দেয়৷ ইউটিউবে তাঁর ভিডিওগুলো অনেকটা দিনলিপির মতো৷


৭. মার্কিপ্লায়ার, ৫৫ লাখ ডলারঃ
আসল নাম মার্ক ফিশবাখ৷ সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটি সাতান্ন লাখ৷


৮. জার্মান জার্মেন্ডিয়া, ৫৫ লাখ ডলারঃ
ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় ইউটিউব হিট হলেন চিলির এই কমেডিয়ান৷ তিনটি চ্যানেল মিলে এঁর সাবস্ক্রাইবারের সংখ্যা চার কোটি আশি লাখ৷


৯. রেট অ্যান্ট লিংক, ৫০ লাখ ডলারঃ
দু’জনে মিলে একটি মর্নিং টক শো হোস্ট করেন৷ শো’র নাম ‘‘গুড মিথিক্যাল মর্নিং’’৷


১০. কলিন ব্যালিঙ্গার, ৫০ লাখ ডলারঃ
২০১৫ সালে তাঁর স্মৃতিকথা ‘‘সেল্ফ-হেল্প’’ বিরাট হিট হয়৷ সেখানে কলিনের অল্টার ইগো ছিলেন অপটু মিরান্ডা সিংস৷


কোন মন্তব্য নেই: