জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।
|| স্থান পরিচিতি || লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
|| স্থান পরিচিতি || লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

মনমুগ্ধকর বিমানবন্দর

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিমানবন্দর হিসেবে পরিচিত৷ ২০১৮ সালে এই বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল যুক্ত হবে, যার ফলে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে বিমানবন্দরটি৷ ছবিঘরে দেখুন:


মানুষের মনকে যা প্রফুল্ল করবে
চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের মুখপাত্র রবিন গোহ বলেছেন, ‘‘আমরা এমন একটা বিমানবন্দর বানানোর পরিকল্পনা করছি, যেখানে খোলা জায়গায় যা যা করা সম্ভব, সেসব করা যাবে৷’’ ঝর্ণার পানির আওয়াজ বিমানবন্দরের মানুষের মনকে প্রফুল্ল করবে বলে আশা করছেন তিনি৷

শনিবার, ৭ মার্চ, ২০১৫

এমন শহরের প্রেমে পড়তেই হয়

বন্দর নগরীর এমনিতেই একটু বাড়তি আকর্ষণ থাকে৷ তার ওপর নগরটি যদি হয় হামবুর্গ, তাহলে তো কোনো কোনো পর্যটকের প্রেমে না পড়ে ফেরাই মুশকিল৷ কেন? জেনে নিন আজকের ছবিসন্ধান।


স্রোতের সঙ্গী হয়ে...
এলবে নদীতে নৌকা চলে সারাদিনমান৷ সিন্ধু ঈগলের ডাক আর স্রোতের কুলু কুলু শব্দে ঘুম ভাঙে সকালে৷ সাগর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে হামবুর্গ বন্দর৷ বড় বড় জাহাজ যাতে অনায়াসে বন্দরে নোঙর ফেলতে পারে সেই ব্যবস্থা করতে নদীকে প্রশস্ত করার পরিকল্পনা হয়েছিল৷ পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে সে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি৷

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

‘‘দানিউবের সুন্দরী’’ ।। বুদাপেস্ট

বুদা আর পেস্ট, এই দুই শহর মিলিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট – ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি৷ মারিয়ানা বডজার সেই শহরে ট্যাক্সি চালাচ্ছেন গত ২৩ বছর ধরে৷


বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী, যাকে ‘‘দানিউবের সুন্দরী'' বলে ডাকা হয়৷ ১৭ লাখের বেশি মানুষ বাস করেন এই মহানগরীতে৷ তাদের মধ্যে একজন হলেন মারিয়ানা বডজার, যিনি ২৩ বছর ধরে এই শহরে ট্যাক্সি চালাচ্ছেন৷ ন'বছর বয়সেই তিনি জানতেন, তিনি বড় হয়ে কী করতে চান: তাঁর জন্মের শহরে ট্যাক্সি চালাতে৷ অনেক অতিথি মারিয়ানা বডজার-কে গাইড হিসেবেও নেন৷ ৪২ বছর বয়সি মারিয়ানা তাদের দেখান বুদাপেস্টের সবচেয়ে সুন্দর জায়গাগুলো:

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

ভিমরুলি ভাসমান বাজার

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার ভিমরুলি ভাসমান হাট৷ এ হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে৷ কারণ ভিমরুলি ও তার আশেপাশের এলাকাগুলোতে প্রচুর পেয়ারার চাষ হয়৷

ভাসমান হাট


বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার ভিমরুলি ভাসমান হাট৷ এ হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরো পায় পেয়ারার মৌসুমে৷ ঝালকাঠি সদর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা ও বরিশালের বানারিপাড়া উপজেলা পেয়ারা চাষের জন্য বিখ্যাত৷ এ সব জায়গার প্রায় ২০ হাজার পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত৷

রবিবার, ২০ জুলাই, ২০১৪

রাতারগুল || বাংলাদেশের একমাত্র জলাবন

‘সোয়াম্প ফরেস্ট’ বা জলাবন মানে হচ্ছে এমন বন যেখানে সবসময় বা বছরের কোনো একটা সময় পানি থাকে৷ বাংলাদেশের এমনই একমাত্র বন সিলেটের রাতারগুল


শীতে পানি থাকে না

বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলাবন রাতারগুল৷ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৩৩৮ একর জায়গাজুড়ে অবস্থিত এই বনকে ১৯৫২ সালে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে বন বিভাগ৷ শীতে এ বনের পানি শুকিয়ে গেলেও বছরের বাকী সময়গুলো জলমগ্ন থাকে পুরো বনটি৷

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

বিশ্বের ২০টি রহস্যময় স্থান (১ম পর্ব)

কত না রহস্যে আবডালে ঘেরা আমাদের এই ধরনি। বর্তমান সময়ের বিজ্ঞানের অভুতপূর্ব উন্নতি সত্ত্বেও এই সব রহস্যের আসল সত্য এখন পর্যন্ত সম্পূর্ন ভাবে খোলাশা করা সম্ভব হয় নাই। প্রাচীন কালের অনেক রহস্য ছিল যার অস্তিত্ব আমাদের অবাক করেছে। অনেক কিছু আজও টিকে আছে আর যার রহস্য আমাদের পক্ষে এখন পর্যন্ত জানা হয় নাই। এর আগে বিশ্ব কাঁপানো ২০টি ঘটনা, যার আসল সত্য কখনোই জানা যাবে না লেখায় আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম বর্তমান সময়ের কিছু রহস্যের কথা। আজ জানাবো আরো কয়েকটি রহস্যময় স্থানের কথা। তাহলে চলুন শুরু করা যাক।