জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

বিশ্ববরেণ্য বিজ্ঞানীদের কিছু জগদ্বিখ্যাত উক্তি

বিজ্ঞানীরা তাদের কাজের মাধ্যমে আমাদের চমৎকৃত করেন। তাদের নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে আমাদের নানা ধরণের উপকার সাধন করে থাকেন। তাদের কর্ম আমাদের বিস্মিত করে, তাদের মত হতে আমাদের প্রেরণা যোগায়। আসুন আজ তেমনই কিছু জগদ্বিখ্যাত বিজ্ঞানীদের উক্তি জেনে নেইঃ


১) এটা খুবই আশ্চর্যজনক যে অসাধারণ ব্যক্তিদের অসামান্য কিছু আবিষ্কার পরবর্তীতে খুবই সামান্য হিসেবে বিবেচিত হয়- জর্জ সি লিচেনবার্গ (পদার্থবিদ)

২) আমাদের জানা পরিচিত যত কিছু আছে, তাদের সবকিছুকেই একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় – ফিলোলাউস (বিজ্ঞানী ও দার্শনিক)

৩) উন্নতি এবং জয়ী হওয়া সবসময় চেষ্টা ও হারের মাধ্যমে পাওয়া যায়। এই হেরে যাবার সংখ্যাটা অবশ্যই জয়ী হবার থেকে বেশি। কিন্তু তবুও মানুষ হেরে যাওয়াকে মনে রাখতে চায় না- উইলিয়াম রামসে (রসায়নবিদ)

৪) প্রকৃতি হাজারো বছর সময় নিয়ে মানুষের জন্য বাসযোগ্য একটি অবস্থান তৈরি করেছে। মানুষের সেটি ধ্বংস করতে কয়েক বছরই যথেষ্ট- ভিকটর শেফার (জীববিজ্ঞানী)

৫) গণিত সম্পর্কে কেউ না জেনেই অনেক কথা বলে। গণিতের মর্ম আসলে বোঝার সাধ্য তদের নেই- নিকোলাস কোপার্নিকাস (জ্যোতির্বিদ, গণিতজ্ঞ)

৬) যদি তোমার গবেষণার জন্য পরিসংখ্যানের দরকার হয়, তাহলে তোমার উচিত তারচাইতেও ভালো একটি গবেষণা করা- আর্নেস্ট রাদারফোর্ড (পদার্থবিদ)

৭) জীবন বলতে আমরা এমন একটি অবস্থাকে বুঝি যেটি আপনিই গড়ে ওঠে এবং ধ্বংস হয়- এরিস্টটল (বিজ্ঞানী, দার্শনিক)

সূত্রঃ ফেমাস সাইন্টিস্ট ডট অর্গ
লেখকঃ দুরন্ত পথিক।

কোন মন্তব্য নেই: