জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

দাঁতকে সাদা করে এমন ১০ টি খাবার

ব্ল্যাক কফি, রেড ওয়াইন এগুলো আপনার দাঁতের উজ্জ্বলতা কমিয়ে দেয়৷ রেডবুক ম্যাগাজিন এমন ১০টি খাবারের কথা জানিয়েছে যা আপনার দাঁতকে করবে ঝকঝকে উজ্জ্বল৷


কমলালেবু

এই ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে, যা দাঁতের দাগ পরিষ্কার করে৷ এটি দাঁতকে উজ্জ্বল করে৷ তবে এই অ্যাসিডের পরিমাণ বেশি হলে তা দাঁতের উপরিভাগে ক্ষত সৃষ্টি করতে পারে৷ তাই পরিমাণ মত কমলা খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ এদের প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা দাঁতের জন্য উপকারী৷


স্ট্রবেরি

মনে হতে পারে লাল রঙের ফলটি কি করে দাঁত সাদা করতে পারে! পারে, কারণ স্ট্রবেরির মধ্যে আছে ম্যালিক অ্যাসিড৷ এই অ্যাসিড আপনার দাঁতকে সাদা করে বলে জানিয়েছেন দন্ত চিকিৎসকরা৷


ব্রকোলি

কেউ যদি দিনের বেলা ব্রকোলি খায় তাহলে তা দাঁতের গায়ে লেগে থাকে৷ ফলে ব্রাশ করলে খুব ভালোভাবে দাঁত পরিষ্কার হয়৷


পনির

শক্ত পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে৷ এটি দাঁত ও মাড়িকে শক্তিশালী করে৷ তবে সাদা পনির খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ ফলে দাঁতে কোন দাগ হবে না৷


পানি

বেশি পরিমাণ পানি পান করলে আপনার মুখ পরিষ্কার থাকবে৷ তবে রেড ওয়াইন বা ব্ল্যাক কফি কিন্তু আপনার দাঁতে দাগ তৈরি করবে৷ তাই এগুলো খাবার পর প্রতিবার একবার পানি পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ আর সোডা মেশানো পানি খুব বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এতে এনামেল ক্ষতিগ্রস্ত হয়৷


দুধ

পুষ্টিকর দুধ দাঁতের স্বাস্থ্যের জন্য খুব উপকারী৷ কারণ এতে থাকা ক্যালসিয়াম দাঁতকে শক্তিশালী করে৷ এনামেলে শক্তি বৃদ্ধি করে দাঁতকে সাদা ও উজ্জ্বল করে৷


পেঁয়াজ

অনেকেই জানেন না পেঁয়াজ দাঁতের জন্য ভীষণ উপকারী৷ এর মধ্যে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক৷ আর একটি বিষয় হলো পেঁয়াজ স্বচ্ছ৷ তাই এটি খেলে দাঁতে কোন দাগ হয় না৷ চিকিৎসকরা ঠাট্টা করে বলে থাকেন কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের গন্ধ দূর করতে বেশিরভাগ মানুষ দাঁত মাজেন৷ ফলে দাঁত ঝকঝকে না হয়ে পারে না৷


গাজর

আপেলের মতই কাঁচা গাজর দাঁতের জন্য ভীষণ উপকারী৷ গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে৷ এছাড়া তা দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো৷


বাদাম

শক্ত খাবার চিবিয়ে খেলে আপনার দাঁতের ক্ষয় পূরণ হয় এবং দাঁতকে শক্ত করে৷ বিকেলের নাস্তায় আপনি যদি কয়েকটি বাদাম খান, তবে তা আপনার দাঁতকে ঝকঝকে করতে সাহায্য করে৷


আপেল

আপেলে কামড় দেয়ার সাথে সাথে একটা বড় ধরনের আওয়াজ হয়৷ এটা কারো জন্য বিরক্তির কারণ হলেও দাঁতের জন্য কিন্তু দারুণ উপকারী৷ এভাবে কামড়ে যেসব খাবার খাওয়া যায় তা মাড়ির জন্য ভীষণ উপকারী৷ এছাড়া আপেল খাওয়ার সময় যে পরিমাণ লালা নিঃসরণ হয় তাতে মুখের মধ্যকার অনেক ব্যাকটিরিয়া ধ্বংস হয়৷

কোন মন্তব্য নেই: