জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছাকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ।। জ্ঞানের সন্ধানে।। পেইজটি। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে। সর্বশেষে ।। জ্ঞানের সন্ধানে।। পেজ এর পক্ষ হতে আপনাকে স্বাগতম জানাই।

মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

কিছু আলোচিত ছবি || মডেল নায়লা নাঈমের

বাংলাদেশি মডেল নায়লা নাঈম৷ সম্প্রতি তাঁর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে৷ এই ছবিঘরে নায়লা নাঈমের বেশ কয়েকটি ছবি রয়েছে৷ সঙ্গে থাকছে তাঁর সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য৷


শুরুটা যেভাবে

ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা৷ ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছা প্রবল হয়৷ শুরুটা এভাবেই৷ বর্তমান সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম সম্পর্কে আরো জানতে দেখুন পরের ছবিগুলো৷




‘পরিপূর্ণ স্বাভাবিক মানুষ’ 

নায়লা নাঈম মনে করেন, সৃষ্টিকর্তা তাঁকে একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষ হিসাবে তৈরি করেছেন৷ এটা তাঁর কাছে বিশাল ব্যাপার৷ নায়লার কথায়, ‘‘নিজেকে স্বাভাবিক ও সুন্দর একজন মানুষ হিসাবে দেখতে পারাটা আমাকে মুগ্ধ করে৷’’


আত্মবিশ্বাসী নায়লা

বাংলাদেশের মডেল কন্যাদের সচরাচর যেসব পোশাকে দেখা যায় সেসব থেকে কিছুটা ব্যতিক্রম নায়লা নাঈম৷ অনায়াসেই বিকিনি পরে ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি৷ তাঁর মধ্যে কোন ধরনের জড়তাও নেই৷ 


আলোচনা-সমালোচনা

স্বল্পবসনে তোলা নায়লা নাঈমের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে৷ তিনি অবশ্য সমালোচনায় পিছিয়ে যাবার পাত্র নন৷ ডয়চে ভেলেকে নায়লা বলেন, ‘‘অনেকে হয়তো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেননি এবং সমালোচনা করেছেন৷ কিন্তু অনেকেই কিন্তু এই একই কাজগুলোর অনেক প্রশংসাও করেছেন৷’


গঠনমূলক সমালোচনা প্রত্যাশা

নায়লা নাঈম তাঁর অনুসারীদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন৷ তিনি বলেন, ‘‘সমালোচনার মাঝে সৃজনশীল কিছু পেলে সেটাকে গ্রহণ করতে বা সেখান থেকে কিছু শেখার থাকলে সেটাকে ইতিবাচকভাবে নিতে আপত্তি নেই আমার৷’’ 


'ধমীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল'

বলাবাহুল্য বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ৷ নায়লা অবশ্য তাঁর কাজের ক্ষেত্রে ধর্মকে কোন বাধা মনে করেন না৷ বরং তাঁর কথায়, ‘‘আমাদের নিজেদের একটা স্বকীয় সংস্কৃতি আছে৷ দেশীয় সংস্কৃতির কথা এবং ধমীয় মূল্যবোধের কথা মাথায় রেখে যতটুকু অগ্রগতি সম্ভব ঠিক ততখানি এগিয়ে যাওয়া আমি সমর্থন করি৷’’


বিবসনা হবেন না নায়লা

বিকিনি কিংবা পশ্চিমা আদলে তৈরি স্বল্প পোশাকে সাবলীল হলেও কখনো মডেলিং বা অভিনয়ের প্রয়োজনে নগ্ন বা বিবসনা হবেন না নায়লা৷ নিজের এই অবস্থানের কথা পরিষ্কার জানিয়েছেন তিনি৷ নায়লা বলেন, ‘‘আমাকে কখনোই এইরকম কোন দৃশ্যে দেখা যাবার সম্ভাবনা নেই যেটা আমাদের সংস্কৃতির সাথে পুরোপুরি বেমানন৷’’


ব্যস্ত সময়

নায়লা নাঈম এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন৷ মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন তিনি৷ রানআউট, আদি, ওয়ান মিলিয়ন ডলারসহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি৷ শীঘ্রই সংগীত শিল্পী প্রীতম আহমেদ এর সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে৷


অভিনয়ই মূল লক্ষ্য

মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী ঠিকানা তৈরি করাই নায়লার বর্তমান লক্ষ্য৷ ভবিষ্যতে দর্শকদের গতানুগতিক ধারার বাইরে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দিতে চান তিনি৷ পশুপ্রেমিক নায়লা ভবিষ্যতে পশুপাখির জন্য একটি চিকিৎসা কেন্দ্র ও অভয়ারণ্য গড়তে আগ্রহী৷


ফেসবুকে নায়লা

মডেল, অভিনেত্রী নায়লা নাঈমকে পাওয়া যাবে ফেসবুকেও৷ তাঁর আনুষ্ঠানিক পাতার ঠিকানা: www.facebook.com/artist.nailanayem ৷ বর্তমানে (১২.০৫.২০১৪) এই পাতায় অনুসারীর সংখ্যা ষাট হাজারের মতো৷


ছবি  Collection:: Duronto Pothik